দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলায় মাদ্রাসাছাত্র সজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামি খায়রুল ইসলাম রাহাতকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) গভীর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন গাবরাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে রাহাতকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাহাত নকলা উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশের একটি ধানখেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ রাত ১০টার দিকে আড্ডার কথা বলে একই গ্রামের কয়েকজন সজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ১৪ মার্চ বিকেলে সজিবের মৃত্যু হয়। এ ঘটনায় সজিবের বাবা ফারহান ১১ মার্চ নকলা থানায় রাহাতসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
জে আই